প্রধান সূচি

র‌্যাবের হাতে দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ একজন আটক

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮।
আজ রবিবার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়। উত্তম হালদার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচায় জড়িত। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial