Sunday, April 10th, 2022
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
স্বরূপকাঠীর সাবনূরের ডাক্তার হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে !
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং ওয়ার্ডের দক্ষিণ কামারকাঠি গ্রামের দিনমজুর বাবুল মোল্লার মেয়ে সাবনূর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাবনূরের উত্তীর্ণের খবরে দিনমজুর এ্যাজমা রোগে আক্রান্ত পিতা বাবুল ও মা সাবিনা বেগমসহ খুশিতে আত্মহারা তার শিক্ষকরাও। সাবনূর সদ্য প্রকাশিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। অভাব অনটনের সংসারে উপজেলা থেকে সাবনূরের একার এ অসামন্য কৃতিত্বে তার পিতা মাতার চোখ আনন্দে ছল ছল করছে। তবে, দুশ্চিন্তায় বাবুল মোল্লার পরিবার। এলাকাবাসি বলছেন, বরিশালের বানারিপাড়ায় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া রিক্সা চালকের মেয়ে হারিসার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ,বিস্তারিত পড়ুন
র্যাবের হাতে দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ একজন আটক
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৮। আজ রবিবার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়। উত্তম হালদার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচায় জড়িত।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ধাওয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মোনাজাত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এতিমসহ হাজারো মানুষের ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ রবিবার উপজেলার ধাওয়া ইউনিয়নের বড় মিয়া বাড়ির মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ধাওয়া ইউনিয়নের সকল এতিমখানার শিশুসহ অসহায় ও দু:স্থ রোজাদারদের সাথে ইফতার ও দোয়া মোনাজাতে অংশ নেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে প্রতিদিন ভান্ডারিয়ার বিভিন্নবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
পিরোজপুরে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম সভাপতিত্বে রবিবার দুপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা), সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু প্রমুখ। সভায় ১লা বৈশাখ উদ্যাপনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশ কনষ্টেবল পদে প্রাথমিকভাবে ৩১ জন নির্বাচিত
পিরোজপুরে পুলিশ কনষ্টেবলে চাকুরীর জন্য প্রাথমিকভাবে ৩১ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী এবং ৮ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতী-নাতনী রয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ১ হাজার ২শ’ জন আবেদনকারী অনলাইনে পুলিশে কনষ্টেবল পদে চাকুরীর জন্য আবেদন করেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন যাচাই-বাছাই শেষে শারীরিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার জন্য তাদের নামের তালিকা জেলা পুলিশের কাছে প্রেরণ করে। নিয়োগের জন্য প্রার্থীদের পিরোজপুরে পুরুষদের লং জাম্প, হাই জাম্প, ১৬শ’ মিটার দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষাবিস্তারিত পড়ুন
নতুন উপজেলা গঠন নিয়ে গুজব : আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ার কয়েকটি ইউনিয়ন এবং পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার কিছু অংশ নিয়ে নতুন একটি উপজেলা গঠন করা হবে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর আওয়ামী লীগ অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সেলিম মাতুব্বর দাবি করেন, বিগত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনগুলোতে যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দল মনোনীত প্রার্থীদেরবিস্তারিত পড়ুন
