প্রধান সূচি

ভান্ডারিয়ার ধাওয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মোনাজাত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এতিমসহ হাজারো মানুষের ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আজ রবিবার উপজেলার ধাওয়া ইউনিয়নের বড় মিয়া বাড়ির মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
ধাওয়া ইউনিয়নের সকল এতিমখানার শিশুসহ অসহায় ও দু:স্থ রোজাদারদের সাথে ইফতার ও দোয়া মোনাজাতে অংশ নেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন রমজান মাস উপলক্ষে প্রতিদিন ভান্ডারিয়ার বিভিন্ন স্থানে অসহায়, দু:স্থ, পথচারী, এতিম ও ভাসমান দরিদ্র রোজাদার মানুষদের বিনামূল্যে ইফতার বিতরণ করে চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial