বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে
ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
বুধবার পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ এবং সরকারী উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।
এ সময় আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, উপাধ্যক্ষ লুৎফর রহমান, প্রভাষক মুইদুল ইসলাম, সাংবাদিক শিরিনা আফরোজ, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক জানান, বঙ্গবন্ধু’র সোনার বাংলা বির্নিমানে শিক্ষার্থীদের মাঝে এ খাতা ও কলম তুলে দেওয়া হয়েছে।
