Wednesday, March 30th, 2022
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস
আনন্দে মাতোয়ারা পিরোজপুরবাসী ॥ মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও সমাবেশ
পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় আনন্দে মাতোয়ারা পিরোজপুরবাসী। শ্লোগান আর মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে পিরোজপুর শহর। দিনটিকে স্মরণ করে রাখতে তারা নিয়েছেন নানা কর্মসূচি। গায়ে রং মেখে, মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও আনন্দ সমাবেশ করেছেন। দলমত নির্বিশেষে পিরোজপুরের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পিরোজপুরে বিশেয়ায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ায় আনন্দঘন পরিবেশে বুধবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল আনন্দবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে
ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বুধবার পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ এবং সরকারী উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়। এ সময় আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, উপাধ্যক্ষ লুৎফর রহমান, প্রভাষক মুইদুল ইসলাম, সাংবাদিক শিরিনা আফরোজ, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমিসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণবিস্তারিত পড়ুন
