প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

আনন্দে মাতোয়ারা পিরোজপুরবাসী ॥ মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও সমাবেশ

পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় আনন্দে মাতোয়ারা পিরোজপুরবাসী। শ্লোগান আর মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে পিরোজপুর শহর। দিনটিকে স্মরণ করে রাখতে তারা নিয়েছেন নানা কর্মসূচি। গায়ে রং মেখে, মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও আনন্দ সমাবেশ করেছেন। দলমত নির্বিশেষে পিরোজপুরের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পিরোজপুরে বিশেয়ায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ায় আনন্দঘন পরিবেশে বুধবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। এর আগে স্কুল কলেজের শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ পিরোজপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গায়ে রং মেখে আনন্দ উল্লাস করেন।


আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ক্লাব রোডে গিয়ে শেষ হয়। এখানে দামোদর ব্রীজের উপর প্রবীন আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এডভোকেট চন্ডিচরণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান অনিক, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান খান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান অনিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল শেখ রুবেল প্রমুখ।


এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস-২০২২ বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও পিরোজপুরের কৃতিসন্তান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial