পিরোজপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী। শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
বাংলাদেশের মানচিত্রে মোমবাতি প্রজ্জলন শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিচালনায় গণসংগীতের আয়োজন করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস »
