প্রধান সূচি

ভান্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

দিনব্যাপী আয়োজনে ছিল সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-২৫ মার্চ কালরাতে নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন, উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবাসিক প্রকৌশলী, ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত ১মিনিটের জন্য উপজেলা সদরে প্রতীকী ব্লাক আউট।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি (জেপি)’র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial