প্রধান সূচি

Friday, March 25th, 2022

 

পিরোজপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী। শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। বাংলাদেশের মানচিত্রে মোমবাতি প্রজ্জলন শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিচালনায় গণসংগীতের আয়োজন করা হয়।


ভান্ডারিয়ায় গণহত্যা দিবস পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-২৫ মার্চ কালরাতে নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন, উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন


মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে : শ ম রেজাউল করিম

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স্থানীয় সময় ২৪ মার্চ রাতে যুক্তরাজ্যের লন্ডনে ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে প্রবাসী বাঙালিদের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। শোষন বঞ্চনার বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিক ইতিহাস তুলে ধরে ১৯৭১ সালের ২৫ মার্চ কিভাবে গণহত্যা চালানো হয়েছিল তা এ সময় উল্লেখ করেন মন্ত্রী। স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, ‘স্বাধীনতাবিস্তারিত পড়ুন


ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. জিহাদ (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. জাকারিয়ার নেতৃত্বে অভিযানে এস আই মো. দেলোয়ার হোসাইন জসিম, এস আই আল মামুন এএসআই মামুন হোসেন, কনেষ্টবল হাবিব ও শাহজালাল অংশ নেয়।


বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা আহত

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার জন্য নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আহত শ্রমিক লীগ নেতা রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬/৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। আহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial