স্বরূপকাঠিতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশের সহায়তায় উপজেলার মিয়ারহাট ও মোল্লা বাড়ি এলাকায় পরিচালিত অভিযানে মদিনা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, জাহিদ কনফেকশনারীকে ৩ হাজার টাকা ও হায়দ্রাবাদ বিরিয়ানী হাউসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : শ ম রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা সমাবেশ »
