প্রধান সূচি

Wednesday, March 23rd, 2022

 

স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা সমাবেশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর থেকে জেলার তিন কমান্ডারের নেতৃত্বে জেলার বীর মুক্তিযোদ্ধাদের একটি ট্রাক শোভাযাত্রা স্বরূপকাঠিতে আসে। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ গেটে তাদের স্বাগত জানান। এরপর তারা এক হয়ে র‌্যালি করে সমাবেশে অংশ নেয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধূরী, সাবেক কমান্ডার সমীরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহায়তায় উপজেলার মিয়ারহাট ও মোল্লা বাড়ি এলাকায় পরিচালিত অভিযানে মদিনা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, জাহিদ কনফেকশনারীকে ৩ হাজার টাকা ও হায়দ্রাবাদ বিরিয়ানী হাউসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।


বিচারহীনতার সংস্কৃতি দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : শ ম রেজাউল করিম

বিচারহীনতার সংস্কৃতি দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেলে ২২ মার্চ প্রবাসী বাংলাদেশী আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর অপরাধীদের বিচারের পথ রুদ্ধ করতে আইন করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছিল। ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত করে আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হয়েছিল। তারা দাম্ভিকতার সাথে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না। বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial