প্রধান সূচি

স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধা সমাবেশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর থেকে জেলার তিন কমান্ডারের নেতৃত্বে জেলার বীর মুক্তিযোদ্ধাদের একটি ট্রাক শোভাযাত্রা স্বরূপকাঠিতে আসে। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ গেটে তাদের স্বাগত জানান। এরপর তারা এক হয়ে র‌্যালি করে সমাবেশে অংশ নেয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধূরী, সাবেক কমান্ডার সমীর কুমার বাচ্চু, সাবেক কমান্ডার মো. ফজলুল হক সেন্টু, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, সাবেক কমান্ডার হারুন অর রশীদ, সাবেক কমান্ডার মো, শাহজাহান সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো, জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দদুল আজিজ, মো. শাহ আলম তালুকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial