প্রধান সূচি

পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার : পরিবারের সন্দেহ হত্যা

পিরোজপুর শহরের রাজারহাট এলাকার একটি পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার ৪নং ওর্য়াডের রাজারহাট এলাকার নুরুল ইসলাম খানের পুকুর থেকে গৃহবধূ প্রিয়াঙ্কা সাহার (২৪) লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা সাহা রাজারহাট এলাকার বাসিন্দা ব্যবসায়ী লিটন সাহা’র স্ত্রী।

এদিকে, মেয়ের মৃত্যুর খবর পেয়ে প্রিয়ঙ্কা সাহার বাবা অসিম সাহা ও তার পরিবারের লোকজন গোপালগঞ্জ থেকে পিরোজপুর আসেন। প্রিয়ঙ্কার বাবা অসিম সাহা জানান, তার মেয়ে পানিতে পরে মারা যায়নি, তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মেয়ের বাবা অসিম সাহা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশের ময়না তদন্তের পরে পুর্ণাঙ্গ মামলা করবেন বলে জানান তিনি।

পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজি করে ঘরের পাশ্ববর্তী পুকুর পাড়ে প্রিয়াঙ্কার ব্যবহৃত পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অসিম সাহা সন্দেহ বশত: একটি অপমৃত্যু মামলা করেছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial