প্রধান সূচি

Friday, March 18th, 2022

 

বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা। বঙ্গবন্ধু একটি বিশ্বাস, একটি আদর্শ, একটি দর্শন। বঙ্গবন্ধুর মতো কীর্তিমানের কখনো মৃত্য হয় না। তিনি মৃত্যঞ্জয়ী হয়ে বেঁচে থাকবেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি কখনোই পরাভব মানেন নি। মানুষ হিসেবে সীমিত পরিচয়ের গন্ডি পার হয়ে বঙ্গবন্ধু অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, শ্রেষ্ঠ দেশপ্রেমিক, আর একজন পরিপূর্ণ বাঙালি। সকলকে সঙ্গে নিয়ে লক্ষ্যে পৌঁছানোর দৃপ্ত প্রত্যয় ও দৃঢ়চেতা মানসিকতায় সিঞ্চিত ছিল বঙ্গবন্ধুর অভিজ্ঞতালব্ধ জীবন। তিনি কখনো ক্ষমতায় আকৃষ্ট ছিলেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাণ্ডারিয়া শাহাবুদ্দীর ফাজিল (সম্মান) মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মি. জোনাস ঢাকি, বিশেষ অতিথি ছিলেন, কালবের সেক্রেটারি আরিফ মিয়া, কালবের ঘ’ অঞ্চলের ডিরেষ্টর আব্দুল মান্নান লোটাস, উপজেলা সমবায় কর্মকর্তা মাঈনুল হাসান। সভা শেষে ২০২০-২১ বছরের নিরীক্ষিত হিসাব নিকাশ এবং ২০২১-২২ অর্থ বছরের ব্যয় বাজেট পেশসহ কালবেরবিস্তারিত পড়ুন


মায়ের সাথে শবে বরাতের রোজা রাখা হলনা ছেলের ॥ শ্বশুর বাড়ী থেকে লাশ হয়ে ফিরলো ছেলে

বউ নিয়ে শ্বশুর বাড়ীতে ছিল মো. আরিফুল ইসলাম (২২)। বৃহস্পতিবার সকালে ছেলে আরিফ তার মা শাহনাজ পারভিনকে ফোন দিয়ে বলেছিল, “মা আমি আজকে বাড়ীতে আসবো না। শুক্রবার রাতে আমাদের জন্য খাবার রান্না করে রেখো। একসাথে ভাত খেয়ে শবেবরাতের রোজা রাখবো।” তবে ছেলের সে আশা আর পূরণ হলো না। শুক্রবার সকালেই মা শাহনাজ পারভিন জানতে পারেন ছেলে শ্বশুর বাড়ীতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার শবে বরাতের দিন ছেলের শ্বাশুরি (পুত্রবধূর মা) ফোন দিয়ে বলেন, “বিয়াইন আপনি আমাদের বাড়ীতে আসেন। আপনার ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।” এ কথাগুলো সাংবাদিকদের সামনেবিস্তারিত পড়ুন


পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার : পরিবারের সন্দেহ হত্যা

পিরোজপুর শহরের রাজারহাট এলাকার একটি পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার ৪নং ওর্য়াডের রাজারহাট এলাকার নুরুল ইসলাম খানের পুকুর থেকে গৃহবধূ প্রিয়াঙ্কা সাহার (২৪) লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা সাহা রাজারহাট এলাকার বাসিন্দা ব্যবসায়ী লিটন সাহা’র স্ত্রী। এদিকে, মেয়ের মৃত্যুর খবর পেয়ে প্রিয়ঙ্কা সাহার বাবা অসিম সাহা ও তার পরিবারের লোকজন গোপালগঞ্জ থেকে পিরোজপুর আসেন। প্রিয়ঙ্কার বাবা অসিম সাহা জানান, তার মেয়ে পানিতে পরে মারা যায়নি, তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবাবিস্তারিত পড়ুন


আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করবেন। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial