পিরোজপুরে জেলা প্রশাসকের সাথে সুশীলনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন কর্তৃক বাস্তবায়িত Strengthening Family Planning through Advocacy প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সহযোগিতায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পিরোজপুর জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, কমিটির সদস্য পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সদ্য বিদায়ী উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য ও জেলা মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য সাংবাদিক খেলাফত হোসেন খসরু, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য সাংবাদিক শিরিনা আফরোজ, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য পৌর কাউন্সিলর ঈশিতা বেগম হ্যাপি।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয় এবং জেলা প্রশাসক প্রকল্পের সফল বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
