বাগেরহাটের মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার
বাগেরহাটের মোংলার লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্র নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মোংলা ইপিজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানীয়রা। এ সময় তারা হরিণটিকে তাড়া করে আটক করেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিণটিকে বন বিভাগ উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রে নিয়ে যান।
করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটিকে ট্রলারে করে করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্র নেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়া উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জেলা প্রশাসকের সাথে সুশীলনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত »
