Tuesday, March 15th, 2022
পিরোজপুরে জেলা প্রশাসকের সাথে সুশীলনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন কর্তৃক বাস্তবায়িত Strengthening Family Planning through Advocacy প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সহযোগিতায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পিরোজপুর জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, কমিটির সদস্য পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সদ্য বিদায়ী উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য ও জেলা মহিলা পরিষদবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার
বাগেরহাটের মোংলার লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্র নিয়ে যান। বন বিভাগ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মোংলা ইপিজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানীয়রা। এ সময় তারা হরিণটিকে তাড়া করে আটক করেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিণটিকে বন বিভাগ উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রে নিয়ে যান। করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটিকে ট্রলারে করেবিস্তারিত পড়ুন
