পিরোজপুরে বিভাগীয় কমিশনার কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা), পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘ক’ গ্রুপের খেলায় অংশ নেয় পিরোজপুর জেলা দল বনাম বরিশাল জেলা দল। খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। বরিশাল বিভাগের ৬টি জেলার দল খেলায় অংশগ্রহণ করবে।
