প্রধান সূচি

Sunday, March 6th, 2022

 

বাগেরহাটে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজনে জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠিত প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোটিং সাংবাদিকতা বিষয়ে নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পিআইবির পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রশিক্ষক জুলফিকার আলীবিস্তারিত পড়ুন


মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামের এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সোয়া ৩টায় মোংলা উপজেলার আপাবাড়ি এলাকার নাছিরের বাড়ির রান্নাঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। অরবিন্দু কুমার শ্রীবাস্ত ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের ছেলে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেডের হিসাব শাখার সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অরবিন্দ কুমার শ্রীবাস্তুসহ তার চার সহকর্মী নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য অরবিন্দু কুমার শ্রীবাস্তের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোংলা থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, নাছিরেরবিস্তারিত পড়ুন


নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। পরে তারা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে । রবিবার বেলা ১১টায় ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, মেহেদি হাসানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিভাগীয় কমিশনার কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা), পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial