বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না : এমপি বাবু
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না।
পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতারণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা শংকর দেবনাথ, স্নেহেন্দু বিকাশ ও নির্মল চন্দ্র অধিকারী। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯ জনকে মানবিক সহায়তার ১৫ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Please follow and like us:
« জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে ৪ ইটভাটাকে জরিমানা »
