প্রধান সূচি

Tuesday, February 8th, 2022

 

ইন্দুরকানীতে তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতা সুবর্ণজয়ন্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ২নং পত্তাশী ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তাব্য দেন জেলা তথ্য অফিসে উপ- পরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিল নাছরিন আক্তার। সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ। বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুরবিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে আরো ২ জেলের লাশ উদ্ধার ॥ এখনও নিখোঁজ-৮

বঙ্গোপসাগরে মঙ্গলবার চতুর্থ দিনের অভিযানে নিখোঁজ আরো দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার দুইজন ও সোমবার দুইজনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ৮ জন জেলে। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হন। পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, শুক্রবারের ঝড়ে সাগরে ট্রলার ডুবে নিখোঁজদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী ৮বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে ৪ ইটভাটাকে জরিমানা

পিরোজপুরের স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ইটভাটাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশীষ রায়। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে ইটের পরিমাপে কারচুপির দায়ে লাকি ব্রিকসকে ৩০ হাজার টাকা, আর.বি.এফ. কে ৩০ হাজার টাকা, টিবিএস কে ২০ হাজার টাকা ও মর্ডান ব্রিকস কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। সহকারি পরিচালক দেবাশীষ রায় জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না : এমপি বাবু

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবে না। পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতারণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা শংকর দেবনাথ, স্নেহেন্দু বিকাশ ও নির্মল চন্দ্র অধিকারী। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯বিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতা সুবর্ণজয়ন্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মাটিভাংগা ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারলি বক্তাব্য দেন জেলা তথ্য অফিসের উপ- পরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আজিজুল রহমান, শিক্ষিকা নন্দীতা নন্দি। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ। বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial