পাইকগাছার সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে ১০ গুণীজন সম্মাননা পাচ্ছেন
আগামী ১৩ জানুয়ারী সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন বাজারস্থ চত্ত্বরে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হবে। এ বছর সপ্তদ্বীপা গুণীজন সম্মাননায় মনোনীতরা হলেন- উপকূলীয় মৎস্য গবেষনায় ড. মো. লতিফুল ইসলাম, সাংবাদিকতায় এনামুল হক, শিক্ষায় রহিমা আখতার সম্পা, বাংলা সাহিত্যে ছড়ায় যোগেন্দ্রনাথ চট্টোপধ্যায়, বাংলা সাহিত্যে প্রবন্ধে সৈয়দ আব্দুল্লাহেল হাদী, বাংলা সাহিত্যে কবিতায় দেবতোষ কুমার রায়, বাংলা সাহিত্যে কবিতায় সুশান্ত বিশ্বাস।
হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনীতরা হলেন- কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ মো. হারুন, সমাজ সেবায় পিযুষ কান্তি সাধু, কৃষি উদ্যোক্তা অশোক কুমার পাল। সপ্তদ্বীপার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
Please follow and like us:
« ফেসবুক স্ট্যাটাস দেখে শিক্ষার্থীর খরচের ভার নিলো পুনাক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারত করলেন সংসদ সদস্য শেখ তন্ময় »
