প্রধান সূচি

Sunday, January 9th, 2022

 

শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। একজন লোকও যাতে গৃহহীন না থাকে, কোন মানুষ যেন খাদ্যের অভাবে না থাকে, একটি বাড়ি যাতে বিদ্যুৎহীন না থাকে, সেটাই হচ্ছে শেখ হাসিনার কর্মসূচি। শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী-পুরুষ সকলের জন্য একটা সুন্দর ব্যবস্থা নিশ্চিত করতে চান। একজন মানুষও যাতে সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সেটাই হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কর্মসূচি। আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


ট্রাক-মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র শিক্ষার্থী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-মাহেন্দ্র’রর মুখোমুখি সংঘর্ষে ৪ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় মাহেন্দ্র’র চালকসহ আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত ১২টার পরে খুলনা-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার কাটাখালী মুনষ্টার জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ঢাকায়  নেওয়ার পথে রবিবার বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকায় এ্যাম্বুলেন্সের মধ্যেই সাকিব নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত সাকিব হাকিমপুর কওমী মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে। রাতে নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদ্রাসার ছাত্র ছিল। নিহতদেরবিস্তারিত পড়ুন


মানুষের সেবা করাই আওয়ামী লীগের বড় কাজ : প্রধানমন্ত্রী

মানুষের সেবা করাই আওয়ামী লীগের বড় কাজ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিভাগীয় ও জেলা পর্যায়ে হার্ট, কিডনি ও ক্যানসার রোগীদের চিকিৎসা সম্প্রসারণের প্রতিশ্রুতি এই সরকারের নির্বাচনী ইশতেহারে ২০১৮ সালে আমরা উল্লেখ করেছিলাম। সেসব প্রতিশ্রুতি আমরা পালন করেছি। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিভাগীয় পর্যায়ে ৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা উদ্যোগ নেই কীভাবে এ দেশেরবিস্তারিত পড়ুন


খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারত করলেন সংসদ সদস্য শেখ তন্ময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন। রবিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন তিনি। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ফরিদ উদ্দিন আহমেদ, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, লিয়াকত হোসেন লিটন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরবিস্তারিত পড়ুন


পাইকগাছার সপ্তদ্বীপার প্রতিষ্ঠা বার্ষিকীতে ১০ গুণীজন সম্মাননা পাচ্ছেন

আগামী ১৩ জানুয়ারী সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন বাজারস্থ চত্ত্বরে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হবে। এ বছর সপ্তদ্বীপা গুণীজন সম্মাননায় মনোনীতরা হলেন- উপকূলীয় মৎস্য গবেষনায় ড. মো. লতিফুল ইসলাম, সাংবাদিকতায় এনামুল হক, শিক্ষায় রহিমা আখতার সম্পা, বাংলা সাহিত্যে ছড়ায় যোগেন্দ্রনাথ চট্টোপধ্যায়, বাংলা সাহিত্যে প্রবন্ধে সৈয়দ আব্দুল্লাহেল হাদী, বাংলা সাহিত্যে কবিতায় দেবতোষ কুমার রায়, বাংলা সাহিত্যে কবিতায় সুশান্ত বিশ্বাস। হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনীতরা হলেন- কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ মো. হারুন, সমাজ সেবায় পিযুষ কান্তি সাধু, কৃষি উদ্যোক্তা অশোক কুমার পাল।বিস্তারিত পড়ুন


ফেসবুক স্ট্যাটাস দেখে শিক্ষার্থীর খরচের ভার নিলো পুনাক

শারীরিক প্রতিবন্ধী বাবা ও বাসাবাড়িতে কাজ করা মায়ের একমাত্র কন্যা সোমা রায়ের লেখাপড়ার সুযোগ করে দিলো পুলিশ। তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সহধর্মিনী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) সভানেত্রী জীসান মির্জা। তার দেওয়া উপহার শনিবার বিকেলে বরিশাল পুলিশ কার্যালয় থেকে সোমার হাতে তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর্থিক অনটনের একটি পোস্ট পুনাকের নজরে এলে এ উদ্যোগ নেওয়া হয়। সোমার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে। এ বছর বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial