প্রধান সূচি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর শহরতলীর খুমুরিয়া এলাকায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শেখ দেলোয়ার হোসেনের পরিবারের জন্য বরাদ্দকৃত বীর নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী বক্তব্য রাখেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টু, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে সরকারীভাবে পিরোজপুর সদর উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার নামে বীর নিবাস নির্মান করা হবে। এছাড়া পর্যায়ক্রমে সদর উপজেলায় আরো ৪৮টি বীর নিবাস নির্মান করা হবে। প্রতিটি বীর নিবাস তৈরীতে ১৪ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া রয়েছে। ঠিকাদারের মাধ্যমে এসব বীর নিবাস নির্মান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial