প্রধান সূচি

Monday, November 29th, 2021

 

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর শহরতলীর খুমুরিয়া এলাকায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শেখ দেলোয়ার হোসেনের পরিবারের জন্য বরাদ্দকৃত বীর নিবাসের নির্মাণ কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী বক্তব্য রাখেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টু, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়েবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও কম দেওয়ার অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে উপকারভোগীর চাল আত্মসাত ও চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে উপকারভোগী মানসিক প্রতিবন্ধি শরিফা আক্তারের মামাতো ভাই মো. জাহাঙ্গীর হাওলাদার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। অভিযোগকারী জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার ফুপাতো বোন শরিফা আক্তার একজন মানসিক প্রতিবন্ধি। তার দুটি সন্তান রয়েছে। প্রতিমাসে ১০ টাকা দরে ৩০ কেজি চালে তার সন্তানদের খুব উপকার হতো। কিন্তু অক্টোবর মাসের চাল শরীফারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

জাল সনদ ও তথ্য গোপনের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান হিসেবে চাকুরী করছেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালী পিকে মোহসিনিয়া সিনিয়র আলীম মাদরাসার অধ্যক্ষ মো. সিহাব উদ্দীন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে জাল সনদের বিষয়ে সত্যতা পাওয়ার পরেও বহাল তবিয়াতে রয়েছেন তিনি। অসাদু উপায় অবলম্বনের বিচার ও অধ্যক্ষের অপসারণের দাবিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন পিকে মোহসিনিয়া সিনিয়র আলীম মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো. তৈয়াবুর রহমান সেলিম। এমনকি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়মিত মামলাও হয়েছে উক্ত অধ্যক্ষের বিরুদ্ধে। অনুসন্ধান ও মামলার নথি সূত্রে জানাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial