ইন্দুরকানীতে সম্প্রীতি সমাবেশে বক্তারা
শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে
পিরোজপুরের ইন্দুরকানীতে এক সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশের আরো অনেক উন্নয়ন হবে।
গতকাল বুধবার বিকালে ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সম্প্রীতি সমাবেশে পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, সহ-সভাপতি এডভোকেট ননী গোপাল, ইন্দুরকানী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোবারক আলী হাওলাদার, পত্তাশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেন, পাড়েরহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শাওন তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. শাহিন গাজী, ব্যবসায়ী শাহ আলম বাবুল, বাটাজোর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলিম, এডভোকেট আজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির।
