প্রধান সূচি

কাউখালীতে জেল হত্যা দিবস পালিত

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে পালিত হয়েছে।
বুধবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মোনাজের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
বিকেলে কাউখালী উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগ নেতা শেখ নিয়াজ আহম্মেদ, সাবেক ছাত্র নেতা পলাশ সিকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial