Wednesday, November 3rd, 2021
ইন্দুরকানীতে সম্প্রীতি সমাবেশে বক্তারা
শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে
পিরোজপুরের ইন্দুরকানীতে এক সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশের আরো অনেক উন্নয়ন হবে। গতকাল বুধবার বিকালে ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সম্প্রীতি সমাবেশে পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
কাউখালীতে জেল হত্যা দিবস পালিত
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে পালিত হয়েছে। বুধবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মোনাজের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বিকেলে কাউখালী উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : বিভাগীয় কমিশনার
পিরোজপুরে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষে আজ বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ৩ উপজেলার ৯টি ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীসহ ৪ শতাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী অংশগ্রহণ করেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান, র্যাব-৮ এর কমান্ডিং অফিসার জামিল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় র্শীষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় র্শীষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর পিরেজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। সুজন-সুশাসনের জন্য নাগরিক, দি হাঙ্গার প্রজেক্ট এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। সুজন পিরোজপুর সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইদুর রহমান, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
