পিরোজপুরে টি-টেন ব্ল্যাস্ট-২০২১ ক্রিকেট খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা ক্রিকেট হকারের আয়োজনে টি-টেন ব্ল্যাস্ট-২০২১ ক্রিকেট খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে টি-টেন ব্ল্যাস্ট ২০২১ ক্রিকেট খেলার ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল এমরান খান, পিরোজপুর জেলা ক্রিকেট হকারের উপদেষ্টা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, পিরোজপুর জেলা ক্রিকেট হকারের সভাপতি আজমল হুদা নিঝুম, সাধারণ সম্পাদক আল-আমিন সরদার।
খেলায় বিজনেস ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে কদমতলা ইলেভেন বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন ফয়সাল, সেরা ব্যাটসম্যান লিংকন দে, সেরা বলার হন আলী আজিম।
Please follow and like us:
« সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রতিবন্ধি না হয়েও প্রতিবন্ধি ভাতা উত্তোলন করার অভিযোগ »
