Sunday, October 31st, 2021
পিরোজপুরে টি-টেন ব্ল্যাস্ট-২০২১ ক্রিকেট খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা ক্রিকেট হকারের আয়োজনে টি-টেন ব্ল্যাস্ট-২০২১ ক্রিকেট খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে টি-টেন ব্ল্যাস্ট ২০২১ ক্রিকেট খেলার ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল এমরান খান, পিরোজপুর জেলা ক্রিকেট হকারের উপদেষ্টা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, পিরোজপুর জেলা ক্রিকেট হকারের সভাপতি আজমল হুদা নিঝুম, সাধারণ সম্পাদক আল-আমিন সরদার। খেলায় বিজনেস ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে কদমতলা ইলেভেন বিজয়ী হয়। খেলায়বিস্তারিত পড়ুন
সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশ সেবার ব্রত নিজের মধ্যে ধারণ করতে হবে। জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা ধারণে করতে হবে। আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনকালে মন্ত্রী এসব কথা বলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কার্যসম্পাদনের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সচিব পরিচয়ে চাকুরীর তদবীর ॥ দুই প্রতারক আটক
বাগেরহাটে সচিব ও সচিবের সহকারী পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরী প্রদানের কথা বলে টাকা হাতানোর অভিযোগে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্টান্ডের বিপরীত পাশে থাকা মুসলিম হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রতারকদের কাছ থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা, ৩টি মুঠোফোন ও কনস্টেবল নিয়োগে শারীরিক পরীক্ষার জন্য প্রদান করা ৫টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দে করা হয়েছে। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের মৃত আফছার মৃধার ছেলে হেমায়েত মৃধাবিস্তারিত পড়ুন
বুদ্ধি প্রতিবন্ধি মনির হোসেনের হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটের মোল্লাহাটে ইউপি নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে বুদ্ধি প্রতিবন্ধি মনির হোসেনকে হত্যা করে চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মোল্øাহাট উপজেলার চুনখোলা বাজারে স্থানীয় কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা শাহজাহান, ইউপি সদস্য প্রিন্স শিকদার, মাহবুর রহমান মোল্লা, মর্জিনা বেগম,বিস্তারিত পড়ুন
