নাজিরপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি
পিরোজপুরের নাজিরপুরের বিভিন্ন বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেছে স্বেচ্ছাসেবক লীগ। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন করা হয়।
বুধবার সকালে উপজেলা বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচিী উদ্বোধন করা হয়।
এর আগে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌকির আহম্মেদের সভাপতিত্বে ওই বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. নুরুল ইসলাম সজীব। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এস এম নজরুল ইসলাম বাবুল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, সংগঠনের জেলা যুগ্ন সাধারন সম্পাদক মো. জসিম হাওলাদার রায়হান, জেলা গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দিপংকর হালদার (দিপু), উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম পান্না, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ফকির প্রমুখ।
