প্রধান সূচি

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিহত

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান রাজিব (৩৬) নিহত হয়েছে। দুর্ঘটনায় রাকিব নামে এক রিক্স্যাভান চালকও নিহত হয়েছে। আজ বুধবার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের নাজিরপুর উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রভাষক মশিউর রহমান রাজিবের বাড়ি পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে। তিনি পিরোজপুর জেলা শিক্ষক সমিতির নেতা ও প্রাপ্তন প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, উক্ত নাজিরপুর বুধবার বিকেলে উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী গাড়ি বিপরীত দিক আসা একটি রিক্সাভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিক্সাভ্যানটি ধুমড়ে মুচড়ে যায় এবং ভ্যানে থাকা শিক্ষক রাজির ও ভ্যানচালক রাকিব গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিসা শেষে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ ইয়াসির হোসেন জানান, বিকেল সোয়া ৫ টার দিকে৯৯৯ এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের দ্রুত খুলনায় প্রেরণ করা হয়। খুলনা নেওয়ার পথে রাতে তাদের মৃত্যু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial