প্রধান সূচি

Wednesday, October 13th, 2021

 

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিহত

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান রাজিব (৩৬) নিহত হয়েছে। দুর্ঘটনায় রাকিব নামে এক রিক্স্যাভান চালকও নিহত হয়েছে। আজ বুধবার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের নাজিরপুর উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রভাষক মশিউর রহমান রাজিবের বাড়ি পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে। তিনি পিরোজপুর জেলা শিক্ষক সমিতির নেতা ও প্রাপ্তন প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, উক্ত নাজিরপুর বুধবার বিকেলে উপজেলার কবিরাজ বাড়ি এলাকায় ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী গাড়ি বিপরীত দিক আসা একটি রিক্সাভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি

পিরোজপুরের নাজিরপুরের বিভিন্ন বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেছে স্বেচ্ছাসেবক লীগ। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন করা হয়। বুধবার সকালে উপজেলা বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচিী উদ্বোধন করা হয়। এর আগে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌকির আহম্মেদের সভাপতিত্বে ওই বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. নুরুল ইসলাম সজীব। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এস এম নজরুল ইসলাম বাবুল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, সংগঠনের জেলা যুগ্নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial