পাইকগাছায় কিশোরীদের মাঝে বাই সাইকেল প্রদান
পাইকগাছায় মুক্তিযোদ্ধা ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্য মন্ত্রালয়ের পক্ষ থেকে বাই সাইকেল প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তানে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রালয়ের উপসচিব ড. সাবিনা ইয়াসমিন, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্ছু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সুরাইয়া বানু ডলি, ডা. শেখ শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পাইকগাছা কলেজ অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মো. রবিউল ইসলাম, সাইদ খোকন প্রমুখ।
সভাশেষে মুক্তযোদ্ধা ও অচ্ছল পরিবারের কন্যারত্ন ৭ জন বিদ্যালয় পড়ুয়া মেয়েদের মাঝে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপসচিব সাবিনা ইয়াসমিন বাই সাইকেল প্রদান করেন।
