Saturday, October 9th, 2021
সময়ে’র ইউটিউব ডায়মন্ড প্লে বাটন অর্জনে বাগেরহাটে জমকালো আয়োজন
জনপ্রিয় টেলিভিশন সময়ের ইউটিউব চ্যানেল ডায়মন্ড প্লে বাটন অর্জন উপলক্ষে বাগেরহাটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনাতয়নে কেক কেটে এই উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ আরো অনেকে। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। এসময় প্রধানবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার এ স্লোগানকে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে একটি প্লাট ফর্মে দাঁড় করিয়েছিলেন- যা ছিল বাঙালী জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধে আমরা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। রেখে দেশে সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম চলে আসছে। আমারা ধর্ম নিরপেক্ষতায় বিশ^াসী। সকল ধর্মের মানুষের সহ অবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মাঝে আমাদের বসবাস। তিনি বলেন, পূজাবিস্তারিত পড়ুন
শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরণখোলার রাজাপুর গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে এক কন্যা শিশু মারা গেছে। নিহত শিশু হাসিবা (৮) রাজাপুর গ্রামের মো. সুজন হাওলাদারের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, শিশু হাসিবা শনিবার দুপুরে খেলতে খেলতে বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ীর লোকেরা তাকে খোঁজ করে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের জর”রী বিভাগের চিকিৎসক ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় শরণখোলা থানায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে সরকারী ঘর দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সারেংকাঠি ইউনিয়নে সরকারি ঘর দেওয়ার কথা বলে আব্দুল লতিফ নামে এক অশীতিপর হতদরিদ্র বৃদ্ধর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে শেখর নামে এক মোটর সাইকেলের চালকের বিরুদ্ধে। জানা গেছে উক্ত মোটর সাইকেল চালক শেখর ওই ইউনিয়ন চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ব্যক্তিগত চালক। সে ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের স্বপনের ছেলে। শেখর বৃদ্ধের কাছ থেকে টাকা নিয়ে ঘর না দিয়ে দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে ঘুরিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ঘর না পেয়ে বৃদ্ধ লতিফ টাকা ফেরত চাইতে গেলে তাকে উল্টো হুমকি ধামকি দেয়া হচ্ছে। তবে এবিস্তারিত পড়ুন
বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের ঐতিহ্যবাহী সেবাধর্মী সংগঠন বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক নিরীক্ষা প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক। ১৯৮১ সালে বাগেরহাটের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনাসহ নানা পর্যায়ের মানুষদের কাজের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার নিয়ে বাগেরহাট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। তারই ধারবাহিকতায় গত চার দশক ধরে এই সংগঠনটি কাজবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় সরকারী খাল ও মসজিদ সংলগ্ন খালের সিড়ি করে পাকা ভবন নির্মানের অভিযোগ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের মাঝিবাড়ী বাজার সংলগ্ন সরকারী খাল ও মসজিদের পাকা সিড়ি দখল করে পাকা ভবন নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাঝী বাড়ী বাজার ব্যবসায়ীসহ সকলের সুবিধার জন্য সরকারীভাবে মাঝি বাড়ি খালের উপর নির্মিত পাকা সিড়ি হওয়ার পর থেকে বছরের পর বছর ধরে মসজিদের মুসল্লীরা ওযু, মাঝী বাড়ী বাজার ব্যবসায়ীরা গোসল করাসহ শত শত নারী, পুরুষ ও খালের পাশেই অবস্থিত মাঝি বাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ওই সিড়ি দিয়ে খালের পানি ব্যবহার করে আসছে। কিন্তু স্থানীয় ভূমি দস্যু ও প্রভাবশালী পারূল বেগম, তার ছেলে প্রিন্স তালুকদার এবংবিস্তারিত পড়ুন
মোংলায় ৩৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এ বছর মোংলায় ৩৭টি মন্দিরে চলছে পূজার আনুষ্ঠানিকতার প্রস্তুতি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রতিমা বানানো, রংয়ের ও সাজসজ্জ্বার কাজ। শেষ মুহুর্তে চলছে পূজাস্থলের মন্দির-মন্ডপের তোরণ, মঞ্চের আলোকসজ্জ্বা ও দৃষ্টিনন্দন সাজসজ্জ্বার কাজ। তবে এবার ব্যাপক জাঁকজমক লক্ষ্য করা গেছে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের স্বর্ণপট্টি অর্থাৎ জুয়েলার্স ব্যবসায়ীদের আয়োজনের দুর্গাপূজার প্রতিমা ও সাজসজ্জ্বায়। এরপর রয়েছে বটতলা কেন্দ্রীয় মন্দির, দিগরাজ বাজার মন্দির ও বুড়িরডাঙ্গা মন্দির। তবে গত কয়েক বছর ধরে জাঁকজমকপূর্ণতায় দৃষ্টিনন্দন আয়োজনের কারণে সবচেয়ে লোকসমাগম বেশি স্বর্ণপট্টির মন্দির। স্বর্ণপট্টি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও তন্ময়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় কিশোরীদের মাঝে বাই সাইকেল প্রদান
পাইকগাছায় মুক্তিযোদ্ধা ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্য মন্ত্রালয়ের পক্ষ থেকে বাই সাইকেল প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তানে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রালয়ের উপসচিব ড. সাবিনা ইয়াসমিন, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্ছু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, সুরাইয়া বানুবিস্তারিত পড়ুন
