প্রধান সূচি

পিরোজপুরে এএফপি স্মার্ট এডভোকেসি এপ্রোচ বিষয়ক কর্মশালা

পিরোজপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমের মানোন্নয়নে এবং গতিশীল করতে এ্যাডভান্স ফেমিলি প্লানিং (এএফপি) স্মার্ট এডভোকেসি এপ্রোচ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুরে ডাক দিয়ে যাই এর হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিরোজপুর উপ-পরিচালক খালেদা বেগম।
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন ও মেরী স্টোপস সহযোগিতায় এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পিরোজপুর জেলা ওয়ার্কিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিরোজপুরের সাবেক উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস।
জেলা ওয়ার্কিং কমিটির আহবায়ক ফসিউল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন মেরী স্টোপস এর লিড এ্যাডভোকেসী এ্যান্ড কমিউনিকেশন মনজুন নাহার এবং মেরী স্টোপস বাংলাদেশ এর এ্যাডভোকেসী অফিসার তনুশ্রী মানজী।
প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম.এ রব্বানী ফিরোজ, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা খালেদা আক্তার হেনা, সাংবাদিক শিরিনা আফরোজ প্রমুখ।
কর্মশালায় জেলার ৭টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার, উপজেলা মেডিকেল অফিসার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, জেলা ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ, এবং সুশীলন’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial