পিরোজপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত
পিরোজপুর আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ হাকিম হাওলাদার, সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান সনাক সভাপতি, সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন সাংবাদিক, গৌতম নারায়ন চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর এম. জহিরুল কাইউম প্রমুখ।
সভায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্ত্রীকে মেরে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে এএফপি স্মার্ট এডভোকেসি এপ্রোচ বিষয়ক কর্মশালা »
