প্রধান সূচি

আগামীকাল সুধাংশু শেখর হালদারের ১৭তম মৃত্যু বার্ষিকী

আগামীকাল ২৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার এর ১৭তম মৃত্যু বার্ষিকী।
শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুরের নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী মহাবিদ্যালয় এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের তিনি অন্যতম প্রণেতা ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে এবং ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করায় তিনি গ্রেফতার হন এবং অমানুসিক নির্যাতনের শিকার হন। তিনি ১৯৭৯ এবং ১৯৯১ সালে পিরোজপুর- ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিবিসির বাংলা নিউজে তাকে উপমহাদেশের সে সময়ের অন্যতম বিশিষ্ট পার্লামেন্টারিয়ান উল্লেখ করা হয়। ১৯৮১ সাল থেকে আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৮১ সালে সে সময়ের সরকারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস ও ছেড়া গেঞ্জীর প্রচার নিয়ে কল্প কাহিনীর প্রকৃত তথ্য তিনি দেশবাসির সামনে তুলে ধরে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সিঙ্গাপুরে চিকিৎসার শেষে তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে মৃত্যু বরণ করেন।
সুধাংশু শেখর হালদার এর ১৭তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় এক স্মরণসভার আয়োজন করেছে। নাজিরপুরে তারই প্রতিষ্ঠিত সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এবং ঘোষকাঠী মহাবিদ্যালয়ে পৃথক পৃথক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা তার স্মৃতি বিজরিত ঢাকার ফরাশগঞ্জের অনাথ আশ্রমে অনাথদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial