পাইকগাছায় ইউপি নির্বাচনে আ’লীগের ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী
পাইকগাছায় ৯টি ইউপি নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কপিলমুনি ইউনিয়নে কওসার আলী জোয়াদ্দার (আওয়ামী লীগ), লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস (আওয়ামী লীগ), সোনাদানায় আ. মান্নান গাজী (আওয়ামী লীগ), লস্করে কে. এম আরিফুজ্জামান তুহিন (আওয়ামী লীগ), রাড়ুলীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম (আওয়ামী লীগ), দেলুটিতে রিপন কুমার মন্ডল (আওয়ামী লীগ) ও গড়ইখালীতে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আ. ছালাম কেরু ও চাঁদখালীত চশমা প্রতীকে শাহাজাদা আবু ইলিয়াস নির্বাচিত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাইকগাছায় ১ রাউন্ড গুলি ও দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ৭৩% ভোট কাউন্ট হয়েছে। ওসি মো. ইজাজ শফি জানান, চাঁদখালী কাটাবুনিয়া ভোট কেন্দ্রে গোলযোগের সময় পুলিশ ১ রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, হরিঢালীতে ১জন চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
