প্রধান সূচি

Tuesday, September 21st, 2021

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুকুট মণি’ আখ্যায়িত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ বলে আখ্যায়িত করা হয়েছে। আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক তাকে এমন আখ্যা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ বলা হয়। সম্মেলনে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। অধিবেশনেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ১১৫ কোটি টাকার এলজিইডি’র একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজ মাঝ পথে বাতিল

পিরোজপুরে সড়ক যোগাযোগ সেক্টরে ১১৫ কোটি টাকার গুরুত্বপূর্ণ একটি সেতুর নির্মাণের কার্যাদেশ মাঝ পথে এলজিইডি বাতিল করে দিয়েছে। এক সপ্তাহ আগে ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এলজিইডি’র পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী এ প্রকল্পটির নির্মাণ কাজ বাতিলের আদেশ দেন। নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার জানান, ২০১৮ সালের প্রথমার্ধে আরম্ভ হয়ে ২০২০ সালের শেষে সেতুটির নির্মাণ সম্পন্নের মেয়াদ থাকলেও প্রায় দু’বছর ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল। এই কাজের স্থবিরতা নিয়ে এলজিইডি চরম বিপাকে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র বাতিল করার আগে এ নির্মাণ কাজ শেষ করতে ১০ বার লিখিত ও ৫ বার মৌখিক তাগিদ দেয়বিস্তারিত পড়ুন


আমরা স্বাধীনতা পেয়েছি বলেই মানুষের ভাগ্য উন্নয়ন সাধিত হচ্ছে : আনোয়ার হোসেন মঞ্জু     

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমরা স্বাধীনতা পেয়েছি বলেই মানুষের ভাগ্য উন্নয়ন সাধিত হচ্ছে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ-শিক্ষা প্রতিষ্ঠান-স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি অবকাঠামো গড়ে ওঠেছে। জীবনের সকল ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্যনীয়। পাশাপাশি এই পরিবর্তনকে সংহত ও অর্থবহ করতে ভোটের ব্যবস্থা অব্যহত রাখতে হবে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানুষ অনেক সময় বলে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বাররা কাজ না করে রাষ্ট্রীয় সম্পদের অপচয়-আত্মসাৎ করেন। ঢালাও ভাবেবিস্তারিত পড়ুন


রিমান্ড শেষে এহসান গ্রুপের রাগীব আহসান ও তার তিন ভাই ফের কারাগারে

অধিক মুনাপা দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা ও জালিতাতির মাধ্যমে লক্ষাধিক গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় পিরোজপুরের এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ফের বারাগারে প্রেরণ করা হয়েছে। ৭ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাদের পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে, এহসান গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত ৫টি মামলার তদন্তভার সিআইডি ও পিবিআইকে দেওয়া হয়েছে। পিরোজপুর সদর থানার এস আই কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এহসান গুপের কর্নধার রাগীব আহসানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি পৌরসভার সড়কের বেহালদশা ॥ ভোগান্তিতে পৌরবাসী

স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন সড়কের চরম বেহালদশার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। খানাখন্দে একাকার হয়ে গেছে রাস্তাগুলো। সামান্য বৃষ্টিতেও হেঁটে চলাচল করাও যায় না রাস্তা দিয়ে। রাস্তার খানাখন্দে জমে থাকা পানি কাঁদায় পথচারীদের চলাচলে দুর্বিসহ হয়ে উঠছে জীবন। সে সব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বেশ কিছু সড়কের কাজ করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। খোদ পৌরসভার সামনের রাস্তা, ভূইয়াবাড়ি ষ্ট্যান্ড সড়ক, ৭নং ওয়ার্ডের থানা সড়ক, ৩নং ওয়ার্ডের মাটিয়া মসজিদের ভিতর রাস্তা থেকে আমির হাজী বাড়ী সড়কের অবস্থা খুবই খারাপ। এসব সড়কর দ্রুত মেরামত করাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া হাসপাতালের এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালের জন্য পাঠানো একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে তার ভান্ডারিয়াস্থ বাসভবন ‘তাসমিমা ভিলা’ প্রাঙ্গণে এ চাবি হস্তান্তর করা হয়।  পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের হাতে এ চাবি হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বেশিরভাগ ইউপিতে আ’লীগ প্রার্থীদের জয়

বাগেরহাটে অনুষ্ঠিত ৬৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। এরমধ্যে মোড়েলগঞ্জ উপজেলায় ১৪টি, রামপালে ৪টি, কচুয়ায় ২টি, চিতলমারী ৩টি, ফকিরহাটে ৩টি এবং শরণখোলা উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন হয়েছে। সোমবার এসব নিউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোড়েলগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং  ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, পঞ্চকরনে রাজ্জাক মজুমদার, দৈবজ্ঞহাটি সামছু মল্লিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মো. আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার,  মোড়েলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম,বিস্তারিত পড়ুন


শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ বাড়িঘরে হামলা, আহত ৪০

বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় বসতবাড়ীতে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের ১টিতে চেয়ারম্যান পদে ও ৩৫টি ওয়ার্ডে সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণ শেষে সোমবার রাতে  উত্তর সাউথখালীর ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর মো. আল আমিনের নেতৃত্বে ইউসুফ মোল্লা, হাফেজ মীর, সিদাম গাজী, আউয়াল হাওলাদার, নুরজাহান বেগম, জাকির পহলান, জলিল খা, ছগির শাহ, খলিল পহলান,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী

বাগেরহাটে অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলে যাওয়ার পথে অপহৃত ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী। দিন যত যাচ্ছে মেয়েকে নিয়ে বাবা-মায়ের আতঙ্ক তত বৃদ্ধি পাচ্ছে। যেকোন মূল্যে মেয়েকে ফিরে পাওয়ার দাবী জানিয়েছেন অসহায় বাবা-মা। বাগেরহাট সদর উপজেলার লাউপালা এলাকার অপহৃত ওই কিশোরী রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। অপহৃত শিক্ষার্থীর বাবা বলেন, গত ৯ সেপ্টেম্বর সকালে এ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে পায়ে হেটে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা দেয় আমার মেয়ে। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ইউপি নির্বাচনে আ’লীগের ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

পাইকগাছায় ৯টি ইউপি নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কপিলমুনি ইউনিয়নে কওসার আলী জোয়াদ্দার (আওয়ামী লীগ), লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস (আওয়ামী লীগ), সোনাদানায় আ. মান্নান গাজী (আওয়ামী লীগ), লস্করে কে. এম আরিফুজ্জামান তুহিন (আওয়ামী লীগ), রাড়ুলীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম (আওয়ামী লীগ), দেলুটিতে রিপন কুমার মন্ডল (আওয়ামী লীগ) ও গড়ইখালীতে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আ. ছালাম কেরু ও চাঁদখালীত চশমা প্রতীকে শাহাজাদা আবু ইলিয়াস নির্বাচিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, পাইকগাছায় ১ রাউন্ড গুলিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial