স্বরূপকাঠিতে কৃষক-কৃষানীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কৃষক-কৃষানীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. তওফিকুল আলম।
উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. নজরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রথীন কুমার ঘরামী। সবজি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার রোগবালাই ব্যবস্থাপনা ব্রি, বোরো, হাইব্রিড ধান চাষের বিষয়ে এবং মাল্টা চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামীসহ আটক-৩ »
