প্রধান সূচি

ভান্ডারিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আফছানা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

মৃতের চাচা জামাল হাওলাদার জানান, ২০২০ সালে নয়ন কম্পিউটারের সত্বাধিকারী নয়নের সাথে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় আফছানার। তার সাথে বনিবনা না হওয়ায় ঐ বছরের শেষের দিকে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদী প্রবাসী সজিবের সাথে ফোনে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিভাবে বিয়ের তাদের কথা হয়। বিবাহ হওয়ার পূর্বে কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আফছানা আক্তার আত্মহত্যার পথ বেচেঁ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে তার ছোট ভাই আফ্রিদী জানান।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial