প্রধান সূচি

Sunday, August 29th, 2021

 

স্বরূপকাঠিতে কৃষক-কৃষানীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় কৃষক-কৃষানীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. তওফিকুল আলম। উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. নজরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রথীন কুমার ঘরামী। সবজি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার রোগবালাই ব্যবস্থাপনা ব্রি, বোরো, হাইব্রিড ধান চাষের বিষয়ে এবং মাল্টা চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


ভান্ডারিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আফছানা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মৃতের চাচা জামাল হাওলাদার জানান, ২০২০ সালে নয়ন কম্পিউটারের সত্বাধিকারী নয়নের সাথে সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় আফছানার। তার সাথে বনিবনা না হওয়ায় ঐ বছরের শেষের দিকে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদী প্রবাসী সজিবের সাথে ফোনে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিভাবে বিয়ের তাদের কথা হয়। বিবাহ হওয়ার পূর্বে কিছুদিনবিস্তারিত পড়ুন


বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি সমবায় সমিতি গঠনের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যুদ্ধকালীন কমান্ডার বেনী লাল দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মীর শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিল চোকদার, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। সভায় একটি সমিতি গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial