স্বরূপকাঠীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে মিয়ারহাট বাজারে ভোক্তা অধিকার এর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব বাজার তদারকিমূলক ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানকে ও অর্থদন্ড প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ওই দন্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। এসময় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারী পরিদর্শক মো. হারুন অর রশিদ এবং নেছারাবাদ থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।
