Saturday, July 17th, 2021
নাজিরপুরে গরুর হাট পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরের নাজিরপুরের দীঘিরজান গরুর হাট পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। আজ শনিবার বিকেলে দীঘিরজান গরুর হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং মাক্স বিতরণ করেন। বাজার পরিদর্শন কালে ডিআইজি এস এম আক্তারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময় দেশবাসীকে সুস্থ রাখতে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পশুরহাটে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার পুলিশ, ইজারাদার, স্থানীয় প্রশাসন সবাই মিলে কাজ করে যাচ্ছে। মাস্ক, গ্লাবস পরা এবং নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বাজারে অনবরত মাইকিংবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে মিয়ারহাট বাজারে ভোক্তা অধিকার এর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব বাজার তদারকিমূলক ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানকে ও অর্থদন্ড প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ওই দন্ডাদেশ প্রদান করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরত্ববিস্তারিত পড়ুন
