প্রধান সূচি

নাজিরপুরে গরুর হাট পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

পিরোজপুরের নাজিরপুরের দীঘিরজান গরুর হাট পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
আজ শনিবার বিকেলে দীঘিরজান গরুর হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং মাক্স বিতরণ করেন।
বাজার পরিদর্শন কালে ডিআইজি এস এম আক্তারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময় দেশবাসীকে সুস্থ রাখতে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পশুরহাটে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার পুলিশ, ইজারাদার, স্থানীয় প্রশাসন সবাই মিলে কাজ করে যাচ্ছে। মাস্ক, গ্লাবস পরা এবং নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বাজারে অনবরত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি হাটে ঢুকতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যারা গরু কিনতে আসবে তাদের যেন করোনা সংক্রমণ না হয় এজন্য এসব ব্যবস্থা করা। এছাড়া পশুর হাটে বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা যাতে না আসে সেজন্য বিভিন্ন মাধ্যমে অনুৎসাহিত করা হচ্ছে।
নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, দূর দুরান্ত থেকে পাইকারদের টাকা ছিনতাই, চুরি-ডাকাতি ও মলম পার্টির খপ্পর রোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে। গরু বিক্রির টাকা ইজারাদারদের মাধ্যমে পুলিশ পাহারায় টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে এবং জাল টাকা সনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে।


ডিআইজি এস এম আক্তারুজ্জামান আরো বলেন, আমাদের দেশের খামারীরা কষ্ট করে সারা বছর পশু পালন করছে। তাদের দিক বিবেচনা করে স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি মাথায় রেখে গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে যাতে প্রান্তিক কৃষকরা তাদের জীবিকার জন্য রাস্তায় না বসে। অনুমোদনকৃত জায়গায় বসে পশু বিক্রি করে তারা সংসারের অভাব অনটন মিটাতে পারে।
এসময় পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, নাজিরপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial