স্বরূপকাঠী থানার ওসি আবির হোসেন সপরিবারে করোনা আক্রান্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। ওসি আবির মোহাম্মদ হোসেনের স্ত্রী ও দুই ছেলে। তাদের শরীরে করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তারা বাসায় হোমকোয়ারেন্টাইনে আছেন। নেছারাবাদ থানার ওসি তদন্ত মো. সোলায়মান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আবির মোহাম্মদ মুঠোফোনে জানান, তাদের শরীরে করোনা উপসর্গ অনুভাব হতেই নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় তিনিসহ তার স্ত্রী ও দুই ছেলের করোনা পজিটিভ আসে। করোনা থেকে সুস্থ হয়ে উঠতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ওসি আবির মোহাম্মদ হোসেন একজন প্রথম সাড়ির করোনা যোদ্ধা হিসেবে সর্বজনে স্বীকৃত। তিনি করোনা থেকে মানুষকে রক্ষার জন্য সরকারি আদেশের পাশাপাশি সবসময় মানুষকে সচেতন করে আসছেন। নিজের ও পরিবারের কথা না ভেবে তিনি রাস্তায় নেমে অপ্রয়োজনে মানুষকে ঘর থেকে বের না হতে উৎসাহিত করছেন।
