প্রধান সূচি

স্মাটফোন কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে স্মার্টফোন কিনে না দেওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকায় আবুল কালামের মেয়ে এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী মার্জিয়া (১৫) নিজের রুমের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজ করে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ চৌকিদার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি ভাল মোবাইল সেট চেয়েছিল। মোবাইল সেট না দেয়ার অভিমানে সিলিং ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে শোনা গেছে।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মো. ফরিদ আহম্মেদ জানান, একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য ওই স্কুল ছাত্রী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবী। তার লাশ উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করে লাশটি ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial