Saturday, July 3rd, 2021
একটি মাত্র কল, পৌঁছে যাবে ফ্রি অক্সিজেন
মোবাইল নাম্বার ০১৭৩৬-০৯৯৯৯০। একটি মাত্র কল করলে মুহুর্তেই করোনা রোগীর ঠিকানায় পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এবং স্বাস্থ্যসেবা টিম। আর বর্তমান করোনাভাইরাস মহামারীর এই দু:সময়ে মানবসেবার এ মহৎ কাজটি করছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। পিরোজপুরের ভান্ডারিয়ায় চালু করা হয়েছে এই ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এটি বাস্তবায়নে ও সার্বিক সহযোগিতায় কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, আমি করোনার প্রথমলগ্ন থেকেই এলাকারবিস্তারিত পড়ুন
লকডাউনের তৃতীয় দিন ॥ পিরোজপুরে প্রশাসন কঠোর অবস্থানে
লকডাউনের তৃতীয় দিনে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। আজ শনিবার সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী। এদিকে, পিরোজপুর জেলায় লকডাউন কার্যক্রম বাস্তবায়নে সেনাবাহিনীর কার্যক্রম তদারকি ও সমন্বয় এর উদ্দেশ্যে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান শনিবার সকালে পিরোজপুর সফর করেন। তিনি পিরোজপুর শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এদিকে, গত ৪৮ ঘন্টায় ৫৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী থানার ওসি আবির হোসেন সপরিবারে করোনা আক্রান্ত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। ওসি আবির মোহাম্মদ হোসেনের স্ত্রী ও দুই ছেলে। তাদের শরীরে করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তারা বাসায় হোমকোয়ারেন্টাইনে আছেন। নেছারাবাদ থানার ওসি তদন্ত মো. সোলায়মান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আবির মোহাম্মদ মুঠোফোনে জানান, তাদের শরীরে করোনা উপসর্গ অনুভাব হতেই নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় তিনিসহ তার স্ত্রী ও দুই ছেলের করোনা পজিটিভ আসে। করোনা থেকে সুস্থ হয়ে উঠতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওসি আবির মোহাম্মদ হোসেন একজন প্রথম সাড়িরবিস্তারিত পড়ুন
স্মাটফোন কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে স্মার্টফোন কিনে না দেওয়ায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকায় আবুল কালামের মেয়ে এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী মার্জিয়া (১৫) নিজের রুমের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজ করে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ চৌকিদার জানান, ওই এসএসসি পরীক্ষার্থী মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি ভাল মোবাইল সেট চেয়েছিল। মোবাইলবিস্তারিত পড়ুন
