প্রধান সূচি

পাইকগাছায় করোনার উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

পাইকগাছায় করোনার উপসর্গ নিয়ে মামুন শেখ (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শ্রীকন্টপুর সামাদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য পাইকগাছা  থেকে সাতক্ষীরা নেওয়ার পথে শনিবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।

মামুন রাড়ুলী বোরহানপুর ১৫৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রাড়ুলী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, সে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিল। ধারণা করা হচ্ছে করোনার কারণে তার মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial